সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন

ভোলায় কোয়ারেন্টিনে ১১, ছাড়পত্র ১৮৭ জনকে

ভোলায় কোয়ারেন্টিনে ১১, ছাড়পত্র ১৮৭ জনকে

ভোলা প্রতিনিধি:

করোনা ভাইরাস সংক্রমণ এড়াতে ভোলায় নতুন আরও ১১ জনকে হোম কোয়ারেন্টিনে (নিজ নিজ বাড়িতে পর্যবেক্ষণে থাকা) রাখা হয়েছে। এনিয়ে জেলার সাত উপজেলায় কোয়ারেন্টিনে রয়েছেন ২১৩ জন। আর ১৪ দিন পর্যবেক্ষণ শেষে কোনো লক্ষণ না থাকায় সুস্থ ১৮৭ প্রবাসীকে দেওয়া হয়েছে ছাড়পত্র। শনিবার (২৮ মার্চ) বিকেলে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।  হোম কোয়ারেন্টিনে থাকা ২১৩ জনের মধ্যে ভোলা সদরে ৪২ জন, দৌলতখানে ৪১ জন, বোরহানউদ্দিনে ১৫ জন, লালমোহনে ১৭ জন, চরফ্যাশনে ২৮ জন, তজুমদ্দিনে ৫০ জন ও মনপুরা উপজেলায় ২০ জন রয়েছেন।  ভোলার সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী বাংলানিউজকে জানান, জেলার সব হাসপাতালে ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষার সরঞ্জাম (পিপিই) সরবরাহ করা হয়েছে। আর জেলা স্বাস্থ্য বিভাগ সর্বমোট ৪১১ পিপিই পেয়েছে। ওই সব পিপিই ব্যবহার করছেন চিকিৎসক ও নার্সরা। আরও পিপিই চাহিদা চাওয়া হয়েছে। এ মুহূর্তে করোনা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD