সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন

বরগুনায় জমিজমা বিরোধে নিহত- ১ , গ্রেফতার -২

বরগুনায় জমিজমা বিরোধে নিহত- ১ , গ্রেফতার -২

বরগুনায় জমিজমা বিরোধে নিহত- ১ , গ্রেফতার -২
বরগুনায় জমিজমা বিরোধে নিহত- ১ , গ্রেফতার -২

কলা গাছ রোপন করা নিয়ে বরগুনায় ভাতিজার শাবলের আঘাতে চাচার মৃত্যু হয়েছে। বরগুনা সদর উপজেলার 1 নং বদরখালী ইউনিয়নের গুলিশাখালী গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। গত শুক্রবার দুপুরের দিকে চাচা সুলতান বাড়িতে কলা গাছ রোপন করতে গেলে ছোট ভাইয়ের ছেলে ফ কলাগাছ রোপন করতে বাধা দেয়। ভাতিজা ফয়সাল তাদের জমি বলে বড় চাচা সুলতান কে কলাগাছ না লাগিয়ে সরে যেতে বলে। এতে চাচা ক্ষিপ্ত হয়ে ভাতিজাকে থাপ্পর মারলে ফয়সাল চাচার নিয়ে আসা শাবল দিয়ে সজোরে আঘাত করে। আহত অবস্থায় সুলতান কে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসার জন‍্য নিয়ে আসলে তাকে জরুরী বিভাগের কর্মরত চিকিৎসক অবস্হার অবনতি দেখায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এখানেও তার শরীরের অবনতি দেখায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পেরণ করা হয়। সেখানে বসেই শনিবার ভোর রাতে সুলতান আহমদের মৃত্যু হয়। নিহত সুলতানের পরিবারের অভিযোগের ভিত্তিতে বরগুনা সদর থানা পুলিশ ঘটনা স্হল থেকে ফয়সালের বাবা ও ফয়সাল কে গ্রেফতার করে নিয়ে আসে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD