সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন

মনপুরায় অসহায়-দুঃস্থদের মাঝে টাকা বিতরন

মনপুরায় অসহায়-দুঃস্থদের মাঝে টাকা বিতরন

মনপুরায় অসহায়-দুঃস্থদের মাঝে টাকা বিতরন
মনপুরায় অসহায়-দুঃস্থদের মাঝে টাকা বিতরন

মনপুরা :

ভোলার মনপুরায় দুই হাজার অসহায়-দুস্থদের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর আর্থিক উপহার কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরী ও ইউএনও মোঃ শামীম মিঞা। উপজেলার চারটি ইউনিয়নের প্রত্যেকটি ইউনিয়নে ৫ শত অসহায়-দুঃস্থদের তালিকা করে প্রত্যেককে ৫ শত টাকা করে নগদ ১০ লক্ষ টাকা বিতরন করা হয়।  এছাড়াও উপজেলার চারটি ইউনিয়নে ৪ হাজার ২ শত ৩৬ জন গরিব-অসহায়দের মাঝে ঈদের বিশেষ ভিজিএফ এর চাউলের পরিবর্তে জনপ্রতি ৪ শত ৫০ টাকা করে ১৯ লক্ষ ৬ হাজার ২ শত টাকা বিতরন কার্যক্রমও উদ্বোধন করা হয়।  বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় উপজেলার হাজিরহাট ইউনিয়ন কার্যালয়ে প্রধানমন্ত্রীর আর্থিক ঈদ উপহার ও ঈদের ভিজিএফ এর চালের পরিবর্তে টাকা প্রদানের কার্যক্রম উদ্বোধন করা হয়।  এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম মিঞা, হাজিরহাট ইউপি চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী দীপক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইলিয়াছ মিয়া ও ট্যাগ অফিসার মোঃ হারুন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD