সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন

কলাপাড়ায় বন কর্মকর্তাকে স্বশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ 

কলাপাড়ায় বন কর্মকর্তাকে স্বশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ 

কলাপাড়ায় বন কর্মকর্তাকে স্বশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ
কলাপাড়ায় বন কর্মকর্তাকে স্বশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ

কুয়াকাটা (পটুয়াখালী)প্রতিনিধি  ঃ
 কলাপাড়া বন বিভাগের কর্মকর্তা আবদুস সালামকে স্বশরীরে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দিয়েছেন কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শোভন শাহরিয়ারথর আদালত। সম্প্রতি গনমাধ্যমে প্রকাশিত কোষ্ট গার্ডের অভিযানে ২০ মন অবৈধ হাঙ্গর জব্দথ শীর্ষক রিপোর্ট আমলে নিয়ে বিজ্ঞ আদালত এ আদেশ জারী করেন। অত্র মিস কেস ০৪/২০২১ মামলার পরবর্তী তারিখ ১৮ মে ধার্য।  বিজ্ঞ আদালত তার আদেশে বলেছেন, কলাপাড়া বন বিভাগের কর্মকর্তা আবদুস সালাম ২০ মন অবৈধ হাঙ্গর আইনানুগ প্রক্রিয়ায় জব্দ তালিকা মূলে জিম্মায় না নেয়ায়, মাছ ধরার ট্রলারটি জব্দ না করায় এবং হাঙ্গর শিকারে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা আনয়ন না করায় কেন তঁার বিরুদ্ধে পেনাল কোডের ২১৭ ধারা মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবেনা সে বিষয়ে তঁাকে স্বশরীরে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেয়া হলো। আদেশের অনুলিপি বিভাগীয় বন কর্মকর্তা, উপকূলীয় বনবিভাগ, পটুয়াখালী, ইউএনও কলাপাড়া, পটুয়াখালী এবং কোষ্ট গার্ড কন্টিনজেন্ট কমান্ডার, পায়রা বন্দর বরাবর প্রেরন করা হয়েছে। আদেশের এ বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সহকারী মো: ফেরদৌস মিয়া।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD