মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

পটুয়াখালীতে পানিতে ডুবে শিশু নিখোঁজ

পটুয়াখালীতে পানিতে ডুবে শিশু নিখোঁজ

পটুয়াখালীতে পানিতে ডুবে শিশু নিখোঁজ

ডেস্ক:

পটুয়াখালীর দশমিনায় খালের পানিতে ডুবে মো. স্বাধীন (৫) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। রোববার সকাল ১০টায় উপজেলার ঢনঢনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। স্বাধীন ওই গ্রামের জিয়াউল হকের ছেলে। জানা গেছে, উপজেলার ঢনঢনিয়া গ্রামের জিয়াউল হকের ছেলে স্বাধীন বাড়ির সামনের তেঁতুলিয়া নদীর সংযোগ খালের ঘাটে পানি নিয়ে খেলছিল। পরে পরিবারসহ আশপাশের মানুষের আগোচরে খালের পানিতে পড়ে যায়। পরে দশমিনা ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। দশমিনা ফায়ার সার্ভিস ও থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন। দশমিনা ফায়ার সার্ভিসের লিডার আব্দুর রসিদ বলেন, দশমিনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট উদ্ধার কাজ করছে। এখন পর্যন্ত কোন খোঁজ পাওয়া যায়নি। পটুয়াখালী ও বরিশাল দল এসে পৌঁছালে নুতন করে খোঁজা শুরু হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD