সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন

ঝালকাঠিতে দুই যুবককে জরিমানা

ঝালকাঠিতে দুই যুবককে জরিমানা

ঝালকাঠিতে দুই যুবককে জরিমানা
ঝালকাঠিতে দুই যুবককে জরিমানা

ডেস্ক:

যৌন উত্তেজক ওষুধ বিক্রির অভিযোগে ঝালকাঠির রাজাপুর উপজেলার পশ্চিম চাড়াখালী এলাকায় দুই যুবককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২১ মে) বেলা ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোক্তার হোসেন পরিচালিত অভিযানে তাদের এ দণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার বড় কৈবর্তখালী গ্রামের মো. আসফাক আহম্মেদ তানভিরের দুই ছেলে সানারুল্লাহ (২৪) ও নাছরুল্লাহ (২০)। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোক্তার হোসেন জানান, পশ্চিম চাড়াখালী আজিজিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মুহাম্মদ সাইফুল হক যৌন উত্তেজক ওষুধ বাজারজাত করে আসছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উপজেলা প্রশাসন ঘটনার সত্যতা পায়। এসময় তার দুই সহযোগীকে অর্থদণ্ড দেওয়া হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD