সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন

দুমকিতে গৃহবধূর আত্মহত্যা

দুমকিতে গৃহবধূর আত্মহত্যা

দুমকিতে গৃহবধূর আত্মহত্যা
দুমকিতে গৃহবধূর আত্মহত্যা

ডেস্ক:

পটুয়াখালীর দুমকিতে দাম্পত্য কলহের জেরে মাম্মি সাহা (২২) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলা শহরসংলগ্ন বাসায় এ ঘটনা ঘটে। পরে পাশের বাসার লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সকরা মৃত ঘোষণা করেন। নিহতের স্বামী শুভঙ্কর সাহা (২৬) একজন মুদি ব্যবসায়ী। তাদের গ্রামের বাড়ি একই উপজেলার আঙ্গারিয়া বন্দরে। খবর পেয়ে থানা পুলিশ রাতেই হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শুক্রবার সকালে পটুয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে দুমকি থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। দুমকি থানার ওসি মেহেদী হাসান ঘটনার সত্যতা যুগান্তরকে নিশ্চিত করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD