সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন

কলাপাড়ায় ২৫ জনকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

কলাপাড়ায় ২৫ জনকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

কলাপাড়ায় ২৫ জনকে ভ্রাম্যমান আদালতের জরিমানা
কলাপাড়ায় ২৫ জনকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

জাকারিয়া জাহিদ,কুয়াকাটা প্রতিনিধিঃ
পটুয়াখালীর কলাপাড়ায় করোনা সংক্রমন প্রতিরোধ আইনে ২৫ জনকে ২৩ হাজার ৩০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত । শনিবার সকাল ১০ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত কলাপাড়া পৌরশহর সহ আলীপুর ও মহিপুর এলাকায় পথচারী ও ব্যবসায়ীদের এ জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জগৎবন্ধু মন্ডল। এসময় উপজেলা পরিষদ চেয়াম্যান এস এম রাকিবুল আহসান, শেখ শাসিনা সেনানিবাসের মেজর আনাস ইবনে মঞ্জুর, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মৃণাল চন্দ্র দেবনাথসহ সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জগৎবন্ধু মন্ডল বলেন, করোনা ভাইরাসের মধ্যে নিয়ম ভঙ্গ করার কারণ ও দোকান খোলার অপরাধে সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল আইন ২৫ জনকে ২৩৩০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD