সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:১৭ অপরাহ্ন

বরগুনায় ডুবে যাওয়া ব্যক্তির মৃতদেহ উদ্ধার

বরগুনায় ডুবে যাওয়া ব্যক্তির মৃতদেহ উদ্ধার

বরগুনায় ডুবে যাওয়া ব্যক্তির মৃতদেহ উদ্ধার
বরগুনায় ডুবে যাওয়া ব্যক্তির মৃতদেহ উদ্ধার

এক মাস ছয় দিন কারাভোগের পরে বেরিয়ে নদীতে গোসল করতে যাওয়া ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছেন স্থানীয় জেলেরা। টানা আট ঘণ্টা চেষ্টার পরে বরগুনা শহরের মধ্যদিয়ে বয়ে যাওয়া খাকদোন নদী থেকে মাছ ধরা জাল টেনে তার মৃতদেহ উদ্ধার করা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। মৃত ব্যক্তির নাম স্বপন, তিনি মুক্তিযোদ্ধা সংসদের পিছনে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে বসবাস করতেন। তার পিতার নাম আবদুল বারেক। বরগুনা ফায়ার সার্ভিসের ফায়ার ম্যান মোঃ রবিউল ইসলাম জানান, দুপুর দুইটার দিকে স্বপন তার এক সন্তানকে নিয়ে নদীতে গোসল করতে যান। এরপর তাকে খুঁজে না পেয়ে লোকজন আমাদের খবর দেয়। আমরা বরিশালের ডুবুরি দলকে খবর দেই এবং আমাদের উপস্থিতিতে জেলেরা নদীতে জাল টেনে খুঁজতে থাকে। পরে রাত দশটার দিকে তার লাশ জালে আটকে উঠে আসে। একটি মাদক মামলায় ১ মাস ৬ দিন কারাভোগের পর স্বপন বৃহস্পতিবার জামিন লাভের পরে শুক্রবার কারাগার থেকে বের হন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD