সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন

ইলিশাঘাটে ঈদে ঘরমুখো যাত্রীদের উপচে পড়া ভিড়

ইলিশাঘাটে ঈদে ঘরমুখো যাত্রীদের উপচে পড়া ভিড়

ইলিশাঘাটে ঈদে ঘরমুখো যাত্রীদের উপচে পড়া ভিড়
ইলিশাঘাটে ঈদে ঘরমুখো যাত্রীদের উপচে পড়া ভিড়

ভোলা:
ভোলার ইলিশাঘাটে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘুরমুখো যাত্রীদের উপচে পড়া ভিড় জমেছে।  প্রতিদিন লক্ষ্মীপুর মজুচৌধুরীঘাট ও রাজধানীর সদরঘাট থেকে ছেড়ে আসা লঞ্চগুলোতে করে এসব যাত্রীরা দ্বীপ জেলা ভোলায় আসছেন।  লঞ্চ ও সি-ট্রাকযোগে আশা অনেক যাত্রীদের মুখে মাস্ক নেই। সাথে স্বাস্থ্যবিধির কোনো তোয়াক্কা করছেন না এসকল যাত্রীরা। গতকাল (১৮ জুলাই) দুপুরে মজুচৌধুরীঘাট থেকে ছেড়ে আসা সি-ট্রাকগুলোতে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়। পাশাপাশি রাজধানী সদরঘাট থেকে ছেড়ে আসা লঞ্চগুলোতে তিল রাখার মতোও জায়গা ছিলোনা। লঞ্চে যাত্রী পরিবহনের ক্ষেত্রে সামাজিক দুরত্ব বজায় রাখার কথা থাকলেও মজুচৌধুরী ও সদরঘাট থেকে ছেড়ে আসা কোনো যাত্রীই সামাজিক দুরত্ব বজায় রাখতে দেখা যায়নি।  স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে ধারণক্ষমতার কয়েকগুণ যাত্রী নিয়ে চলাচল করছে এ নৌ-রুটে চলাচল করা লঞ্চগুলো। যাত্রীরা জানিয়েছেন, সি-ট্রাক ও লঞ্চের স্টাফরাই গাদাগাদি করে এসকল নৌযানে যাত্রী উঠাচ্ছেন। স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে নৌযান কতৃপক্ষের কোনো তৎপরতা ছিলোনা। এমনকি যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন যাত্রীরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD