সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

অভিনেতা মোশাররফ করিমের বিরুদ্ধে মামলা!

অভিনেতা মোশাররফ করিমের বিরুদ্ধে মামলা!

অভিনেতা মোশাররফ করিমের বিরুদ্ধে মামলা!
অভিনেতা মোশাররফ করিমের বিরুদ্ধে মামলা!

ডেস্ক:

জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের বিরুদ্ধে কুমিল্লার সিনিয়ির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর ২১৫/২০২১। আইনজীবী ও আইন পেশাকে অসম্মান করায় তার বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানি মামলা করেছেন ১০ আইনজীবী। রোববার (১৮ জুলাই) বিকেল ৩টায় কুমিল্লা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ৬ নং আমলি আদালতে বাদী হয়ে এ মামলা করেন অ্যাডভোকেট রফিকুল ইসলাম হোসাইনি। মামলাটি প্রসঙ্গে আইনজীবী রফিকুল ইসলাম জানান, বৈশাখী টিভিতে ‘হাই প্রেশার-২’ নামের একটি নাটক প্রচার হয়েছিল। সে নাটকে বিভিন্নভাবে আইন পেশাকে অসম্মান ও আইনজীবীদের মানহানি করা হয়েছে। এ জন্য মানহানি মামলা করা হয়েছে। তিনি বলেন, শুনানি শেষে আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চন্দন কান্তি নাথ মামলাটি তদন্ত সাপেক্ষে আগামী ১৮ আগস্ট রিপোর্ট দাখিলের জন্য পিবিআইকে নির্দেশে দিয়েছেন। আশা করি আমরা ন্যায় বিচার পাবো। নির্মাতা আদিবাসি মিজান বলেন, ‘প্রায় তিন বছর আগে নাটকটি প্রচার হয়েছিল। আমরা তখনই নাটকের শুরুতে একটি দায় স্বীকার লিখেছিলাম। আমি লিখেছিলাম, এ নাটকের চরিত্রগুলো কাল্পনিক। তবুও যেহেতু মামলা হয়েছে কাগজপত্র হাতে পাওয়ার পর বিষয়টি নিয়ে কথা বলব।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD