সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন

চরফ্যাশনে নদী থেকে ২ লাশ উদ্ধার

চরফ্যাশনে নদী থেকে ২ লাশ উদ্ধার

চরফ্যাশনে নদী থেকে ২ লাশ উদ্ধার
চরফ্যাশনে নদী থেকে ২ লাশ উদ্ধার

ডেস্ক:

ভোলার চরফ্যাশনে মেঘনা নদী থেকে অজ্ঞাতপরিচয়ের দুই মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত ব্যক্তিদের বয়স আনুমানিক ৩৫-৪০ বছর। মরদেহগুলো ৩-৪ দিন আগের হতে পারে বলে ধারনা করছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার আসলামপুর ইউনিয়নের বেতুয়া ঘাট এলাকায় অর্ধগলিত লাশ দুটি দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ লাশগুলো উদ্ধার করে থানায় নেওয়া হয়। এ বিষয়ে চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, মৃত ব্যক্তিদের শরীরের কোনো আঘাতের চিহ্ন নেই। তবে এগুলো ৩-৪ দিন আগের হতে পারে। শুক্রবার মরদেহগুলো ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, এগুলো জেলেদের হতেও পারে, তবে পুলিশ এ বিষয়ে তদন্ত করছে। উদ্ধারের পর রাত ১১টা পর্যন্ত মরদেহ দুটি শনাক্ত করা সম্ভব হয়নি। প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এদিকে মেঘনায় ভাসমান মরদেহ উদ্ধার হওয়ার ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD