সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

কলাপাড়ায় কঠোর লকডাউনে ১৫ জনকে অর্থদন্ড

কলাপাড়ায় কঠোর লকডাউনে ১৫ জনকে অর্থদন্ড

কলাপাড়ায় কঠোর লকডাউনে ১৫ জনকে অর্থদন্ড
কলাপাড়ায় কঠোর লকডাউনে ১৫ জনকে অর্থদন্ড

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি:
  পটুয়াখালীর কলাপাড়ায় লকডাউন না মানায় এবং স্বাস্থ্য বিধি অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ জনকে অর্থদন্ড দেয়া হয়েছে। শনিবার বেলা ১০.৪৫টা থেকে শুরু করে দুপুর ১.৪৫টা পর্যন্ত কলাপাড়া পৌর শহরের সদর রোড, মহিপুর ও আলীপুর বাজার এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।  এ সময় সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল আইন ২০১৮ এর ২৪/১ ধারা লংঘনে ২৪/২ ধারায় এবং সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬ এবং ৭২ ধারামতে নয় জনকে সর্বমোট সাতাশ হাজার আটশত পঞ্চাশ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎ বন্ধু মন্ডল। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।  মোবাইল কোর্ট পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট জগৎ বন্ধু মন্ডল জানান, লকডাউনের দ্বিতীয় দিনে স্বাস্থ্য বিধি অমান্য করায় নয় জনকে পৃথক মামলায় অর্থদন্ড দেয়া হয়েছে। তিনি আরও জানান, ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD