সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন

পুলিশদের নজরদারিতে ‘বডি ওর্ন’ ক্যামেরা

পুলিশদের নজরদারিতে ‘বডি ওর্ন’ ক্যামেরা

পুলিশদের নজরদারিতে ‘বডি ওর্ন’ ক্যামেরা
পুলিশদের নজরদারিতে ‘বডি ওর্ন’ ক্যামেরা

ডেস্ক:

পুলিশের কাজে সচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে ‘বডি ওর্ন ক্যামেরা’ চালু করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)। প্রাথমিকভাবে সিএমপি’র চার থানার পুলিশ কর্মকর্তার শরীরে এ ক্যামেরা চালু করলেও পর্যায়ক্রমে সিএমপি’র সকল থানায় এ কার্যক্রম চালু হবে। শনিবার এ কার্যক্রম উদ্বোধন করা হয়। সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর বলেন, ‘পুলিশের কাজের সচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে বডি ওর্ন ক্যামেরা চালু করা হয়েছে। প্রাথমিকভাবে চার থানার এ কার্যক্রম চালু করা হলেও দ্রুত সময়ের মধ্যে বাকি থানাগুলোতে তা চালু করা হবে।এ কার্যক্রমের মাধ্যমে মাঠ পর্যায়ে কাজ করা পুলিশ সদস্যদের উপর মনিটরিং জোরদার করা যাবে।’ জানা যায়, পাইলট প্রকল্প হিসেবে সিএমপি’র চার বিভাগের চার থানায় এ কার্যক্রম চালু করা হয়েছে। যার মধ্যে ডবলমুরিং, কোতোয়ালী, পাঁচলাইশ এবং পতেঙ্গায় ৭ টি করে ক্যামেরা প্রদান করা হয়েছে। এ ক্যামেরার মাধ্যমে অডিও, ভিডিও এবং ছবি ক্যাপচার করা যাবে। জিপিএস প্রযুক্তির মাধ্যমে যেকোন স্থানে বসেই সবকিছু তদারকি ও মনিটরিং করতে পারবে সিনিয়র অফিসাররা। ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ‘বডি ওর্ন ক্যামেরা ভ্রাম্যমাণ সিসি ক্যামেরার মত কাজ করবে। পুলিশের চোখ এড়িয়ে গেলেও এ ক্যামেরা সবকিছু রেকর্ড করে রাখবে। যা পরবর্তিতে পুলিশের কাজে লাগবে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD