সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন

কাল থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু

কাল থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু
কাল থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু

বরিশাল:

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ভোক্তাদের জন্য সাশ্রয়ী মূল্যে সারাদেশে তিনটি পণ্য বিক্রি করবে। এতে বিক্রি করা হবে চিনি, মসুর ডাল ও সয়াবিন তেল। আজ রবিবার টিসিবি এমনটাই জানিয়েছে গণমাধ্যমকে। জানা গেছে, আগামীকাল সোমবার থেকে ভ্রাম্যমাণ ট্রাকে চিনির পাশাপাশি মসুর ডাল ও সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি। আগামী ২৬ আগস্ট (ছুটির দিন ব্যতীত) পর্যন্ত এ কার্যক্রম চলবে। মোট ৪৫০টি ট্রাকে মহানগরসহ সারাদেশে টিসিবির পণ্য বিক্রি করা হবে। টিসিবির ট্রাক থেকে প্রতিকেজি চিনি পাওয়া যাবে ৫৫ টাকায়, যা একজন ক্রেতা সর্বোচ্চ চার কেজি কিনতে পারবেন। প্রতি কেজি মসুর ডাল পাওয়া যাবে ৫৫ টাকায়, যা একজন ক্রেতা সর্বোচ্চ দুই কেজি কিনতে পারবেন। এছাড়া সয়াবিন তেল ১০০ টাকা লিটারে একজন ক্রেতা দুই থেকে সর্বোচ্চ পাঁচ লিটার নিতে পারবেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD