সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন

প্রেম ও পরিচয় ফিরে পাওয়ার গল্পে পরাণের মানুষ

প্রেম ও পরিচয় ফিরে পাওয়ার গল্পে পরাণের মানুষ

প্রেম ও পরিচয় ফিরে পাওয়ার গল্পে পরাণের মানুষ
প্রেম ও পরিচয় ফিরে পাওয়ার গল্পে পরাণের মানুষ

এনটিভির ঈদের বিশেষ নাটক ‘পরাণের মানুষ’ প্রচারিত হবে আগামীকাল ঈদের ৭ম দিন রাত ১১টায়। নাটকটি রচনা করেছেন মাসুম শাহরীয়ার, পরিচালনা করেছেন দীপু হাজরা। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আব্দুন নূর সজল, সারিকা সাবরিন, মাসুম বাশার, বৈদ্যনাথ সাহা, রাশেদা রাখী, নাছিম রেজা শোভন, এস এইচ সুমন প্রমুখ। সমুদ্রের জেলে বিধু আর মালার একমাত্র মেয়ে কিরণ। বাপ বেঁচে নেই। মালা তার মেয়েকে স্কুলে পড়িয়েছে। কিরণ দেখতে একটু আলাদা। কিরণের সঙ্গে উমন নামের একটা ছেলের খুব ভাব আছে। উমন কাজ করে স্থানীয় এক আড়তে। উমন একদিন একটা অদ্ভুত খবর নিয়ে আসে। ঢাকা থেকে কারা যেন এসেছে কিরণের খোঁজে। তখনই জানা যায় কিরণ মালার মেয়ে নয়। অনেক বছর আগে সমুদ্রের পাড়ে কিরণকে খুঁজে পায় নিঃসন্তান জেলে দম্পতি। তারপর থেকে কিরণ এদের কাছেই বড় হয়। এত বছর পর কাকতালীয়ভাবে কিরণের আসল বাবা তাদের মেয়ের খোঁজ পান। কিরণকে সঙ্গে নিতে চান। কিরণ যেতে চায় না। এভাবেই নানা বাঁক নিয়ে এগিয়ে চলে ‘পরাণের মানুষ’ নাটকের গল্প।  নাটকটি রাজ মাল্টিমিডিয়ার ব্যানারে কক্সবাজারের শুঁটকি পল্লীসহ বিভিন্ন লোকেশনে চিত্রায়িত হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD