সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:০৩ অপরাহ্ন

রাজাপুরে সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা, ভোগান্তি চরমে

রাজাপুরে সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা, ভোগান্তি চরমে

রাজাপুরে সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা, ভোগান্তি চরমে
রাজাপুরে সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা, ভোগান্তি চরমে

কামরুল হাসান মুরাদ:
ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার মঠবাড়ী ইউনিয়নের পশ্চিম ইন্দ্রপাশা থেকে পাড়েরহাট পর্যন্ত রাস্তাটি সংস্কারের অভাবে দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ঝুকিপুর্ন হয়ে পড়ে আছে। রাস্তার বিভিন্ন জায়গায় রাস্তার পিচ উঠে গিয়ে বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে। আর এ কারনেই প্রায়সই ঘটছে ছোট বড় দূর্ঘটনা। এ রাস্তা দিয়ে বর্তমানে যানবাহন চলাচল করাতো দূরের কথা পায়ে হেঁটে চলাচল করাও কঠিন হয়ে পড়েছে। জানা যায়, রাস্তাটির বেহাল দশার কারনে প্রতিনিয়ত এলাকাবাসীর সীমাহিন দূর্ভোগ পোহাচ্ছে। যাত্রীবাহী ভ্যান, রিকশা, মোটরসাইকেল, পিকআপ সহ কৃষিসামগ্রী পরিবহনে ব্যাপক ভোগান্তিতে পড়ছে মানুষ। সরেজমিনে গিয়ে দেখা যায়, মঠবাড়ী ইউনিয়নের পশ্চিম ইন্দ্রপাশা থেকে পাড়েরহাট পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন সংস্কারের অভাবে রাস্তাটির বিভিন্ন জায়গায় রাস্তার পিচ উঠে গিয়ে বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে। আর এ কারনেই প্রায়সই ঘটছে ছোট বড় দূর্ঘটনা। রাস্তাটি দীর্ঘ কয়েক বছর ধরে একই অবস্থা থাকার কারনে চরম ভোগান্তিতে পড়ছে এ রাস্তা দিয়ে চলাচল করা বিভিন্ন এলাকার মানুষ। রাস্তাটি দ্রুত সংস্কার করা না হলে যে কোন সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে। তাই রাস্তাটি দ্রুত সংস্কারের দাবী জানিয়েছেন এলাকা বাসি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD