মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

গলাচিপায় পানিতে ডুবে প্রতিবন্ধীর মৃত্যু

গলাচিপায় পানিতে ডুবে প্রতিবন্ধীর মৃত্যু

লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু
লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

গলাচিপা :

পটুয়াখালীর গলাচিপায় ডোবার পানিতে ডুবে মাসুম (১৪) নামে এক প্রতিবন্ধী বালকের মৃত্যু হয়েছে। ঘটনাাটি ঘটেছে বৃহস্পতিবার বিকালে উপজেলার ডাকুয়া ইউনিয়নের আটখালী গ্রামে। মাসুম ওই গ্রামের বাচ্চু শরীফের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, গলাচিপা উপজেলার আটখালী গ্রামের বাচ্চু শরীফের প্রতিবন্ধী ছেলে মাছুমকে বৃহস্পতিবার দুপুরের পর থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির পরে বিকাল ৩টার দিকে বাড়ির পাশের ডোবায় মাসুমকে ভাসমান অবস্থায় দেখতে পায় বাড়ির লোকজন। পরে বাড়ির লোকজন উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাসুমকে মৃত ঘোষণা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD