সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন

কলাপাড়ায় চালু হলো ফ্রি অক্সিজেন সার্ভিস’

কলাপাড়ায় চালু হলো ফ্রি অক্সিজেন সার্ভিস’

কলাপাড়ায় চালু হলো ফ্রি অক্সিজেন সার্ভিস’
কলাপাড়ায় চালু হলো ফ্রি অক্সিজেন সার্ভিস’

পটুয়াখালীর কলাপাড়ায় ব্যক্তি উদ্যোগে চালু করা হয়েছে ‘হ্যালো চেয়ারম্যান ফ্রি অক্সিজেন সার্ভিস’। কোনো ব্যক্তি করোনা আক্রান্ত হলেই উপজেলার লতাচাপলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.আনছার উদ্দিন মোল্লার ব্যক্তিগত (০১৭১৮-৮১৫৬০১) মোবাইল নম্বরে ফোন করলে পৌঁছে দেওয়া হবে অক্সিজেন। জানা গেছে, করোনা আক্রান্ত ও শ্বাসকষ্টজনিত সমস্যার রোগীদের বিনামূল্যে জরুরি অক্সিজেন সেবার লক্ষ্যে সম্প্রতি ব্যক্তি উদ্যোগে চালু হয় ‘হ্যালো চেয়ারম্যান ফ্রি অক্সিজেন সার্ভিস’। এর জন্য বিশেষ একটি টিম কাজ করছে। ফোন পাওয়ার সঙ্গে সঙ্গে যথাস্থানে দ্রুত সম্ভব অক্সিজেন পৌঁছে দেওয়া হয়। এ বিষয়ে লতাচাপলী ইউপি চেয়ারম্যান মো. আনছার উদ্দিন মোল্লা বলেন, ‘যদি কেউ শ্বাসকষ্টজনিত কারণে আমাকে ফোন করে তাহলে দ্রুত সময়ের মধ্যে অক্সিজেন পৌঁছে দেওয়া হবে। সাধারণ মানুষের উপকারের স্বার্থে ‘হ্যালো চেয়ারম্যান ফ্রি অক্সিজেন সার্ভিস’ চালু করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD