সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন

নলছিটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

নলছিটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

নলছিটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
নলছিটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

নলছিটি:

ঝালকাঠির নলছিটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফিরোজ খান (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার তৌকাঠি গ্রামের একটি বাড়িতে বিদ্যুতের কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। ফিরোজ খান খাগড়াখানা গ্রামের হাছন খানের ছেলে।  মৃতের পরিবার জানায়, ফিরোজ খান ইলেকট্রিশিয়ানের কাজ করতো। তৌকাঠি গ্রামের কবির হোসেনের বাড়িতে বিদ্যুতের কাজের জন্য তাকে নেওয়া হয়। কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয় সে। তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃতের বাবা হাছন খান বলেন, ফিরোজ আগের বিভিন্ন বাসা বাড়িতে ইলেট্রিকের কাজ করতো। কখনো এ ধরণের দুর্ঘটনা ঘটেনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD