সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:৫১ অপরাহ্ন

লালমোহনে জমি জবর দখলের চেষ্টা মা’রপিট আহত-২

লালমোহনে জমি জবর দখলের চেষ্টা মা’রপিট আহত-২

লালমোহনে জমি জবর দখলের চেষ্টা মা'রপিট আহত-২
লালমোহনে জমি জবর দখলের চেষ্টা মা'রপিট আহত-২

লালমোহন প্রতিনিধিঃ

লালমোহনে জমি জবরদখলের চেষ্টায় বাঁধা দেয়ায় দুই জনকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলা চরভূতা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড হরিগঞ্জ এলাকায় গত ৫ আগষ্ট সকাল ৯ ঘটিকার সময় এঘটনা ঘটে। জানাযায়, চরভূতা ইউনিয়নের খলিল ব্যপারি বাড়ির মোস্তফা মিয়ার রেকডিও চর কালাচাঁদ মৌজার বি এস ৭৪৬ নং খতিয়ান ৩৩৬ নং দাগ ভূক্ত ভোগ দখলিয় বাগানের সৃজিত রেন্ডি গাছ কাটে ইউসুফ মিয়া, জাহাঙ্গীর, সহ আরো কয়েকজন। এ সময় পুরুষ শূন্য রাড়িতে মোস্তফা মিয়ার স্ত্রী রানু বিবি বাঁধা প্রদান করলে তাকে এলোপাতাড়ি মারপিট করে জুয়েল, ইউসুফ, মমতাজ বেগম, শামিম,জাহাঙ্গীর, ইব্রাহিম সহ আরো কয়েকজন। পরে আহত রানুর ডাকচিৎকারে ছেলে আরিফ তাকে উদ্ধার করতে আসলে তাকেও মারপিট করে।পরে স্থানীয় লোকজন এসে তাদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে লালমোহন হাসপাতালে ভর্তি করেন। মোস্তফা মিয়া অভিযোগ করে জানান, ঘটনার দিন আমি বাড়িতে ছিলামনা।এরা দীর্ঘদিন যাবত আমার ও আমার পরিবারের উপর অত্যাচার অবিচার চালিয়ে আসছে।আমার রেকডিও ও খরিদা সম্পত্তি থেকে উৎখাত করার জন্য আমাকে বিভিন্ন সময় মিথ্যা মামলা হামলা চালিয়ে আসছে এরা অত্যাচারি জুলুমবাজ এলাকার প্রভাবশালী হওয়ায় কোন বিচার ফয়সালা মানেনা।এঘটনায় অভিযুক্ত ইউসুফ মিয়ার কাছে জানতে চাইলে তার ফোন বন্ধ পাওয়া যায়। উক্ত ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে আহতের পরিবার জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD