সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন

মঠবাড়িয়ায় শিশু ধর্ষণের ঘটনায় আটক-১

মঠবাড়িয়ায় শিশু ধর্ষণের ঘটনায় আটক-১

মঠবাড়িয়ায় শিশু ধর্ষণের ঘটনায় আটক-১
মঠবাড়িয়ায় শিশু ধর্ষণের ঘটনায় আটক-১

পিরোজপুরের মঠবাড়িয়ায় ৫ বছরের শিশু ধর্ষণের ঘটনায় শফিকুল ইসলাম (১৪) নামের এক কিশোরকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রোববার শিশুটির নানা বাদি হয়ে অভিযুক্ত শফিকুলকে আসামি করে মঠবাড়িয়া থানায় মামলাটি দায়ের করেন। আটককৃত কিশোর শফিকুল ইসলাম উপজেলার ভেচকি গ্রামের নুর মোহাম্মদের ছেলে। মামলা সূত্রে জানা গেছে, পারিবারিক বিরোধের কারণে মায়ের সাথে নানা বাড়িতে বসবাস করে শিশুটি। গত ৫ আগস্ট দুপুরে বাড়িতে বিদ্যুৎ না থাকায় বাড়ির পাশের একটি গোডাউনে মোবাইলে চার্জ দিয়ে শিশুটিকে সেখানে রেখে মা তার জন্য মুড়ি আনতে যান। এসময় অভিযুক্ত শফিকুল গোডাউন ঘরে ঢুকে শিশুটিকে চকলেট দেয়ার প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনার দুইদিন পর শিশুটি অসুস্থ হয়ে পড়লে ধর্ষণের ঘটনাটি জানাজানি হয়। মামলার তদন্তকারি কর্মকর্তা মঠবাড়িয়া থানার এসআই মোঃ নোমান জানান, অভিযুক্ত কিশোর প্রাথমিক ভাবে ঘটনার সত্যতা স্বীকার করেছে। মঠবাড়িয়া থানার ওসি মুহা. নুরুল ইসলাম বাদল জানান, শিশুটির ডাক্তারী পরীক্ষা রোববার বিকেলে জেলা সিভিল সার্জন কার্যালয়ে সম্পন্ন হয়েছে। আটককৃত কিশোরকে গ্রেপ্তার করে সোমবার দুপুরে পিরোজপুর শিশু আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD