মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

সত্য উদঘটন হবেই : মেয়র সাদিক

সত্য উদঘটন হবেই : মেয়র সাদিক

সত্য উদঘটন হবেই : মেয়র সাদিক
সত্য উদঘটন হবেই : মেয়র সাদিক

বরিশাল:

বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র সাদিক আবদুল্লাহ বলেছেন,আমি যদি অন্যায় করে থাকি আমার এই চেয়ারে থাকার কোনো অধিকার নেই।সত্য দাবায়ে রাখতে পারবেন না সত্য উদঘটন হবেই।আমি পরিচিত মানুষ। আমার চেহারা সারা বাংলাদেশের মানুষ চেনেন।আমি যদি অপরাধী হয়ে থাকি বা আমার দলের আওয়ামীলীগের কেউ অপরাধী হয়ে থাকি তাহলে আমার বিচার করবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি তো আর পালিয়ে যাব না।আমাকে বললে আমি নিজেই থানায় হাজির হয়ে যাব।শনিবার সন্ধ্যায় বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের ব্যানারে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।মেয়র সাদিক নিজেকে নির্দোষ দাবি করে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসায় সংঘর্ষের ঘটনার সুষ্ঠু বিচারের দাবি করেছেন।জনসাধারণের দুর্ভোগ লাঘবে আন্দোলন বন্ধ করে পরিচ্ছন্নতাকর্মীদের কাজে ফিরে যেতে নির্দেশ দিয়েছেন বরিশালের এ সিটি মেয়র।এ সময় মামলার নামে সিটি করপোরেশনের কর্মীদের হয়রানি না করার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানান তিনি।সংবাদ সম্মেলনে মেয়র, সেই রাতের আংশিক নয়, পুরো ভিডিও প্রকাশ করার দাবি জানান।ষড়যন্ত্রের শিকার তিনি।যা আগে থেকেই তিনি বুঝতে পেরেছিলেন। গত তিন বছরে মন্ত্রণালয় থেকে কোনো প্রজেক্টের বরাদ্দ পাননি বলেও জানান মেয়র।তবে নগর ভবনের নিজস্ব ফান্ডে উন্নয়ন কাজ চালাচ্ছেন বলে দাবি করেছেন। মেয়র বলেন, তিনি যদি কোনো অন্যায় করেন তাহলে প্রধানমন্ত্রী যে ব্যবস্থা নেবেন তাই মাথা পেতে নেবেন তিনি। সুষ্ঠু তদন্ত চেয়ে সত্য উদঘাটন হবেই বলে আশা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD