সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন

কুয়াকাটার মহিপুরে ২ জুয়ারী আটক

কুয়াকাটার মহিপুরে ২ জুয়ারী আটক

কুয়াকাটার মহিপুরে ২ জুয়ারী আটক।
কুয়াকাটার মহিপুরে ২ জুয়ারী আটক।

কুয়াকাটা (পটুয়াখালী)প্রতিনিধি  ঃ
কুয়াকাটার মহিপুরে জুয়া খেলার সময়  দুই যুবককে আটক করেছে পুলিশ। শনিবার(২১ আগস্ট ) গভীর রাতে মহিপুর সদর ইউনিয়নের বাজারে নিউমার্কেট এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ৯ শত টাকা উদ্ধার করে মহিপুর থানা পুলিশ। আটকৃত রাজুর বাড়ি ওই ইউনিয়ানের বিপিনপুর গ্রামে ও জামাল হোসেনের বাড়ি ফাসিপাড়া এলাকায়।  মহিপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, একটি ঘরে বসে ৫ জন জুয়া খেলছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুজনকে আটক করা হলেও বাকি তিনজন পালিয়ে যায়। আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD