সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

কুয়াকাটার মহিপুরে ২ লক্ষ চিংড়ি রেনুসহ ৪ ব‍্যবসায়ী গ্রেপ্তার

কুয়াকাটার মহিপুরে ২ লক্ষ চিংড়ি রেনুসহ ৪ ব‍্যবসায়ী গ্রেপ্তার

কুয়াকাটার মহিপুরে ২ লক্ষ চিংড়ি রেনুসহ ৪ ব‍্যবসায়ী গ্রেপ্তার
কুয়াকাটার মহিপুরে ২ লক্ষ চিংড়ি রেনুসহ ৪ ব‍্যবসায়ী গ্রেপ্তার

জাকারিয়া জাহিদ  , কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি:
কুয়াকাটার  মহিপুরে ২ লক্ষ অবৈধ চিংড়ি রেনুসহ ৪ রেনু ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মহিপুর থানায় অবস্থিত নিজামপুর কোষ্টগার্ড। সোমবার(২৩ আগস্ট ) রাতে মৎস বন্দর আলীপুর বাজারের একটি গদিতে অভিযান চালিয়ে তদের গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো আইয়ুব আলী (৫৮), জলিল মীরা (৫০), দেলোয়ার মল্লিক (৪৮) ও ছগির (৩০)। তাদের সবার বাড়ী মহিপুর থানার বিভিন্ন গ্রামে। পরে আটককৃত চিংড়ি রেনু শিববাড়িয়া নদীতে অবমুক্ত করা হয়। এ ঘটনায় রাত দশটার দিকে কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা বাদী হয়ে গ্রেফতারকৃত ৪ জনের নামে মহিপুর থানায় মৎস্য সংরক্ষন ও সুরক্ষা বিধিমালা আইনে একটি মামলা দায়ের করেছেন। কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা গনমাধ্যমকে জানায়, গ্রেপ্তাকৃতরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে চিংড়ি রেনুর ব্যবসা করে আসছে। এসব অবৈধ চিংড়ি রেনু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD