সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:৫১ অপরাহ্ন

ভোলায় ইয়াবাসহ আটক-১

বরিশালে নদে অজ্ঞাত মরদেহ,খুনি ঢাকায় আটক
বরিশালে নদে অজ্ঞাত মরদেহ,খুনি ঢাকায় আটক

ভোলা:

ভোলা সদর থানা এলাকায় অভিযান চালিয়ে ১৭ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল। মঙ্গলবার ভোলা পৌরসভার উকিল পাড়ার (৭ নং ওয়ার্ড) জাকির মিয়ার গলি থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামি ইনজামামুল হক ওরফে ইনজু (২৫) পৌরসভার উকিল পাড়ার বাসিন্দা। ভোলা জেলা পুলিশের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের এসআই (নিরস্ত্র) মো. আসাদুজ্জামান খানের নেতৃত্বে অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়। এ সময় আসামির কাছ থেকে ১৭ পিস ইয়াবা জব্দ করা হয়। পুলিশ জানায়, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD