সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:১৮ অপরাহ্ন

কুয়াকাটার মহিপুরে র‍্যাবের হাতে ইয়াবা ব্যবসায়ি আটক

কুয়াকাটার মহিপুরে র‍্যাবের হাতে ইয়াবা ব্যবসায়ি আটক

কুয়াকাটার মহিপুরে র‍্যাবের হাতে ইয়াবা ব্যবসায়ি আটক।
কুয়াকাটার মহিপুরে র‍্যাবের হাতে ইয়াবা ব্যবসায়ি আটক।

কুয়াকাটা (পটুয়াখালী)প্রতিনিধিঃ
কুয়াকাটার মহিপুরে র‍্যাব-৮এর সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবাসহ মো.রুবেল হাওলাদার (২৮) নামের এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছেন। গোপন সংবাদের ভিক্তিতে সোমবার রাতে উপজেলার লতাচাপলী ইউনিয়নের আজিমপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে। এসময় তার সাথে থাকা ২৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতাকৃত রুবেল ওই ইউনিয়নের তাজেপাড়া গ্রামের মো.সেলিম হাওলাদার পুত্র। সে এলাকায় দীর্ঘ দিন ধরে ইয়াবা ক্রয় ও বিক্রয় করে আসছে। তাকে ইয়াবাসহ মহিপুর থানায় হস্তানান্তর করা হয়েছে বলে র‍্যাব-৮ সূত্রে জানা গেছে।  মহিপুর থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, র‍্যাবের হাতে মাদকসহ আটক হওয়া আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে র‍্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেছে বলে তিনি জানিয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD