সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন

রাজাপুরে রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে অপরাজিতাদের মতবিনিময় সভা

রাজাপুরে রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে অপরাজিতাদের মতবিনিময় সভা

রাজাপুরে রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে অপরাজিতাদের মতবিনিময় সভা
রাজাপুরে রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে অপরাজিতাদের মতবিনিময় সভা

কামরুল হাসান মুরাদ :
ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার অপরাজিতা নারীদের রাজনৈতিক ক্ষমতায়নে রাজনৈতিক দলের নেতাদের সাথে অপরাজিতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রূপান্তরের আয়োজনে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভার সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জিয়া হায়দার খান লিটন। উক্ত অনুষ্ঠানে ঝালকাঠি জেলা পরিষদের সদস্য নাসরিন সুলতানা মুন্নির উপস্থিতিতে বক্তাব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির নেতা সুলতান আহম্মেদ সহ ইউপি সদস্য, সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও অপরাজিতা নারীরা।
আয়োজিত এ মতবিনিময় সভায় রাজনৈতিক নেতাদের কাছে রাজনৈতিক দলগুলোতে নারীদের প্রতিনিধিত্ব শতকরা ৩৩ ভাগ নিশ্চিতকরণের দাবী তুলে ধরেন অপরাজিতা নারীরা। অনুষ্ঠান পরিচালনা করেন রূপান্তরের জেলা কর্মকর্তা সুরঞ্জিত দাস।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD