মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

ছেলেসহ নিখোঁজ খাদিজার ৮ দিনেও খোঁজ মেলেনি

ছেলেসহ নিখোঁজ খাদিজার ৮ দিনেও খোঁজ মেলেনি

নিজস্ব প্রতিবেদনঃ

খাদিজা বেগম (২২) ও ছেলে মিজানুর (৭) এর সন্ধান চাই। গত ৮দিন যাবৎ তারা নিখোঁজ। আত্মীয় স্বজন,থানা পুলিশ ও স্টেশনসহ কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না।বাবুগঞ্জের মাধবপাশা ইউনিয়নের শ্রীনগর বাদলা গ্রামের দুলাল হোসেন খলিফার মেয়ে খাদিজা বেগম। ২০১৩ সালে বরিশাল ২২নং ওয়ার্ডের জিয়া সড়কের আব্দুল মজিদ হাওলাদারের ছেলে সুমন হাওলাদারের সাথে খাদিজার বিয়ে হয়। গত ৭ অক্টোবর বিকালে বরিশালের স্বামীর বাড়ি থেকে খাদিজা বেগম ও তার ছেলেকে ও ব্যবহ্রত স্বর্ণলংকার , নগদ টাকা – পয়শা, ও মালামাল নিয়ে বাবার বাড়িতে যাওয়ার কথা বলে শশুর বাড়ি থেকে চলে যায়। ঘটনার ৮ দিন পেরিয়ে গেলেও তাদের সন্ধান পাওয়া যায়নি। যদি কেহ তার সন্ধান পান তাহলে ০১৭২৪৯১৭০২৭ নম্বর এ যোগাযোগ করুন।
। এ ঘটনায় বরিশাল কোতয়ালী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন খাদিজার ভাসুর মোঃ ফয়সাল রাব্বি। ঘটনার ৮ দিন পেরিয়ে গেলেও তাদের সন্ধান পাওয়া যায়নি।
পুলিশ-প্রসাশনের দৃষ্টি আকর্শন করে খুঁজে পেতে সহযোগীতা কামনা করেন শশুর বাড়ির স্বজনরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD