মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন

বরিশা‌লে ব্যাগে মিললো কাটা পা!

বরিশা‌লে ব্যাগে মিললো কাটা পা!

বরিশা‌লে ব্যাগে মিললো কাটা পা!
বরিশা‌লে ব্যাগে মিললো কাটা পা!

বরিশাল :

ব‌রিশা‌লে পরিত্যক্ত এক ব্যাগের ভেতরে মিললো এক ব্যক্তির কাটা পা। রোববার দিবাগত মধ্যরাতে ব‌রিশাল নগরের বঙ্গবন্ধু উদ্যানসংলগ্ন বাঁধ রোড থে‌কে কাটা পাসহ ব্যাগটি উদ্ধার করে পুলিশ। বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে বরিশাল কোতোয়ালী মডেল থানা পু‌লি‌শের উপ-প‌রিদর্শক আরাফাত হাসান ব‌লেন, স্থানীয়রা রা‌তে এক‌টি ব্যাগ দেখ‌তে পায়। প‌রে সেই ব্যাগের মধ্যে কাটা পা দেখা‌র পর পু‌লি‌শে খবর দেয় তারা। ঘটনাস্থ‌লে গি‌য়ে কাটা পা উদ্ধার করা হ‌য়ে‌ছে। তিনি বলেন, এই কাটা পা একজন পুরু‌ষের ডান পা। এটি কার বা কীভা‌বে এখা‌নে এলো সে বিষ‌য়ে তদন্ত করা হ‌বে। ঊর্ধ্বতন কর্মকর্তা‌দের সঙ্গে কথা ব‌লে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হ‌বে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD