সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

বরিশালে মার পরকিয়া প্রেমিকের হাতে শিশু খুন

বরিশালে মার পরকিয়া প্রেমিকের হাতে শিশু খুন

বরিশালে মার পরকিয়া প্রেমিকের হাতে শিশু খুন
বরিশালে মার পরকিয়া প্রেমিকের হাতে শিশু খুন

বরিশাল:

বরিশালে পরকিয়া প্রেমের কারনে নিজ সন্তানকে হত্যার অভিযোগ উঠেছে মা ও তার প্রেমিকের বিরুদ্ধে। রবিবার (৩০ এপ্রিল) বরিশাল নগরীর বান্দ রোড এলাকার হোটেল বায়েজিদে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, গত ২৫ এপ্রিল বরিশাল নগরীর শের- ই-বাংলা মেডিকেলের সামনে হোটেল বায়েজিদে ওঠেন  নগরীর পলাশপুরের আল-আমিনের স্ত্রী মরিয়ম বেগম ও তার পরকিয়া প্রেমিক মিলন হাওলাদার। রবিবার সকালে হঠাৎ হোটেল ম্যানেজারকে মরিয়ম জানান, তার ৫ বছরের শিশু আবির ইসলাম জিহাদ অসুস্থ। এ সময় মিলন হাওলাদার রুমে না থাকায় হোটেল ম্যানেজার মরিয়মকে শিশুটিকে হাসপাতালে নিয়ে যেতে বলে। হাসপাতালে নিলে শিশু জিহাদকে মৃত জানায় চিকিৎসক। এ ঘটনা তদন্তে নিহতের মা ও তার প্রেমিককে হেফাজতে নিয়েছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। নিহত ওই শিশুর মায়ের মামা আব্দুল মান্নান  জানান, আমরা শুনেছি আমার ভাগনি মরিয়ম ও তার কথিত স্বামী মিলন আমার নাতিকে হত্যা করেছে। আমরা এর সুষ্ঠ বিচারের দাবী জানাচ্ছি যাতে আর কেউ এমন ঘটনা না ঘটাতে পারে।  তবে নিহত জিহাদের মা ও তার পরকিয়া প্রেমিক মিলন হাওলাদারের দাবি, হোটেলের সিড়ি থেকে পড়ে আহত হয়েছে জিহাদ। নিহত ‍শিশু আবির ইসলাম জিহাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে বলে জানিয়েছে পুলিশ। বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ–পুলিশ কমিশনার (দক্ষিণ) মো: ফজলুল করীম জানান, তদন্তের জন্য নিহত জিহাদের মা মরিয়ম ও তার পরকিয়া প্রেমিক মিলনকে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। তিনি আরও জানান, আমরা লাশটি ময়না তদন্তের জন্য পাঠিয়েছে ময়না তদন্তের পরে মূল রহস্য উদঘাটন হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD