সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:১০ অপরাহ্ন

উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরারকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন

উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরারকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন

শিক্ষা মন্ত্রণালয়ে উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরারকে স্বাগত জানান ওয়াহিদউদ্দিন মাহমুদ

শপথ নেওয়ার পর উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরারকে (সি আর আবরার) শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে । বুধবার (৫ মার্চ) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ ।

ওয়াহিদউদ্দিন মাহমুদ এতদিন পরিকল্পনা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছিলেন। সি আর আবরারকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার পর ওয়াহিদউদ্দিন মাহমুদ এখন শুধু পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে থাকবেন । নতুন একজন উপদেষ্টা যুক্ত হওয়ার পর অন্তর্বর্তী সরকারে প্রধান উপদেষ্টাসহ মোট উপদেষ্টার সংখ‌্যা হলো ২৩ জন ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD