সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন

পঞ্চগড়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

পঞ্চগড়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

ছবি: সংগৃহীত নিহত বাংলাদেশি মরদেহ দেখতে পঞ্চগড় সীমান্তে বিজিবি ও স্থানীয়রা।

পঞ্চগড়ের সদরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আল আমিন নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

শনিবার (৮ মার্চ) ভোরে উপজেলার অমরখানা ইউনিয়নের কাজিরহাট উত্তর তালমা এলাকায় (শিউডাঙা) ভারতের অভ্যন্তরে এ ঘটনাটি ঘটে । এ ছাড়া ঘটনাস্থলেটি নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ ভিতরগড় সীমান্ত বিওপি এলাকার সীমান্ত পিলার ৭৪৪/৭ এস হতে আনুমানিক ৫০ গজ ভারতের অভ্যন্তরে ভাটপাড়া এলাকায় পড়েছে বলে গোয়েন্দা সংস্থাসহ বিভিন্ন সূত্র জানায় ।

নিহত আল আমিন পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের জিন্নাতপাড়া গ্রামের সুরুজ আলীর ছেলে । তিনি পেশায় গরু ব্যবসায়ী ছিলেন ।

স্থানীয়রা জানান, ভোরে ৮ থেকে ১০টি গুলির আওয়াজ পান তারা । এরপর সীমান্তের অভ্যন্তরে বিএসএফের চিৎকারের আওয়াজ পাওয়া যায় । পরে সকালে খবর পেয়ে বিজিবি সীমান্ত এলাকায় পৌঁছে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক করে । খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক মানুষের উপস্থিতি সীমান্ত এলাকায় দেখা গেছে ।

তারা জানান, রাতের আঁধারে অবৈধ পথে ভারতে প্রবেশ করে আল আমিন । এরপর বিএসএফের গুলির ঘটনাটি ঘটে । পরে বিষয়টি জানাজানি হলে সকালে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকে প্রতিবাদ জানিয়ে, মরদেহ ফেরত চায় ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD