সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন

ঝিনাইদহে জমি নিয়ে বিরোধ, মধ্যরাতে সংঘর্ষে আহত ২৫

ঝিনাইদহে জমি নিয়ে বিরোধ, মধ্যরাতে সংঘর্ষে আহত ২৫

আহতরা শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসারত অবস্থায়। ছবি: সংগৃহীত

ঝিনাইদহের শৈলকুপায় জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। শনিবার (৯ মার্চ) রাত ১টার দিকে উপজেলার বালাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, কুমার নদের খাস জমি দীর্ঘদিন ধরে বন্দোবস্ত নিয়ে চাষ করে আসছিলেন একই গ্রামের সেলিম হোসেন । তবে গত ৬ আগস্ট ওই জমির একটি অংশ নিজের দাবি করে দখলে নেন আমিরুল ইসলাম। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে বিরোধ চলছিল ।

শুক্রবার সেলিম হোসেনের সমর্থক চাঁদ ও মোজামকে মারধর করে আমিরুলের অনুসারীরা। এরই জেরে শনিবার রাত ১টার দিকে সেলিমের সমর্থকরা মিটিং শেষে বাড়ি ফেরার পথে আমিরুলের লোকজন হামলা চালায় । একপর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে । এতে অন্তত ২৫ জন আহত হন ।

সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । আহতদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ঝিনাইদহ সদর হাসপাতাল ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
 
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, সংঘর্ষের পর এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে । পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD