সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

সিরাজগঞ্জে ১ হাজার ৯৯৪ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিরাজগঞ্জে ১ হাজার ৯৯৪ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১ হাজার ৯৯৪ পিচ ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাব।

রোববার (৯ মার্চ) দুপুরে র‌্যাব-১২, সদর কোম্পানির একটি অভিযানিক দল ‘‘সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন আমতলী সাকিনস্থ শিয়ালকোল বাজারের পাকা রাস্তার উপর” অভিযান পরিচালনা করে শপিং ব্যাগে লুকানো অবস্থায় ১ হাজার ৯৯৪ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামি জেলার শিয়ালকোল ইউনিয়নের সরাইচন্ডি গ্রামের মঞ্জুর আলম (৩৪)। সোমবার সকালে র‌্যাব-১২ কোম্পানি কমান্ডার দীপংকর ঘোষ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিকে এ তথ্য জানানো হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD