সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:০১ অপরাহ্ন

রোজাদার ইয়ামালের বিশেষ যত্ন বার্সার

রোজাদার ইয়ামালের বিশেষ যত্ন বার্সার

ছবি : সংগৃহীত

রোজা রেখে চ্যাম্পিয়ন্স লিগ মাতাচ্ছেন উঠতি তারকা লামিন ইয়ামাল। আর ১৯ বছরের উইংগারের এই ধর্মীয় চর্চা সহজ করে দিতে সাহায্য করছে তার ক্লাব বার্সেলোনা। ক্লাবের নিজস্ব পুষ্টিবিদের মাধ্যমে ইয়ামালের সেহেরি ও ইফতারের খাদ্যতালিকা পর্যবেক্ষণ করা হচ্ছে। ম্যাচ না থাকলে পরিবারের সঙ্গে ইফতার করার জন্য বিরতিও পান স্প্যানিশ সেনসেশন।

বেনফিকা ম্যাচের আগে একটা ছবি সামাজিক মাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে। চ্যাম্পিয়ন্স লিগের অনুশীলনে যখন চলছে পানি পানের বিরতি, তখন মাঠের অন্য পাশে সতীর্থদের কাছ থেকে দূরে দলটার তারকা ফুটবলার লামিন ইয়ামাল। কারণটা পবিত্র মাহে রমজান। বয়স ১৭ হলেও ধর্মচর্চায় বিন্দুমাত্র ছাড় দিতে নারাজ এই ফুটবলার। এমনকি ইউরোপিয়ান ফুটবলের শীর্ষস্থানীয় টুর্নামেন্টেও খেলেন রোজা রেখেই। রোজা রেখে অনুশীলন চালিয়ে যাচ্ছেন ইয়ামাল।

এই কারণে রমজান মাসে ইয়ামালের আলাদা যত্নও নিচ্ছে বার্সেলোনা। রোজার কারণে ক্লাবের নিজস্ব পুষ্টিবিদের মাধ্যমে তার সেহেরি ও ইফতারের খাদ্যতালিকা তৈরি করা আছে। বাড়তি ধকল যাতে না পড়ে তাই তার প্লেয়িং টাইম নিয়েও ভাবনা আছে কাতালান ক্লাবটার। বার্সেলোনার জন্য এমন অভিজ্ঞতা নতুন নয়। এর আগে দেম্বেলে-ফাতিদের মতো মুসলিম ফুটবলারদেরও সামলেছে ক্লাব ম্যানেজমেন্ট। তবে বয়সের হিসেবে ইয়ামালের বিষয়টা ব্যতিক্রম।

গতপরশ, রাতে বেনফিকা ম্যাচেও রোজা রেখেই খেলতে নেমেছেন, গোল পেয়েছেন দলও জিতেছে ৩-১ ব্যবধানে। স্থানীয় সময়ে খেলা শুরু হয় পৌনে ৭টায়। ইফতারের সময় ৬টা ৫২ মিনিটে। অর্থাৎ ম্যাচের সপ্তম মিনিটে ইফতার সেরে নিয়ে ম্যাচের ৮২ মিনিট পর্যন্ত খেলেছেন এই তরুণ তারকা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD