সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন

সুন্দরবনে ২৫ কেজি হরিণের মাংসসহ ৫ শিকারি গ্রেপ্তার

সুন্দরবনে ২৫ কেজি হরিণের মাংসসহ ৫ শিকারি গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

সুন্দরবন পশ্চিম বন বিভাগ থেকে ২৫ কেজি হরিণের মাংসসহ পাঁচ শিকারিকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড। আজ বৃহস্পতিবার তাঁদের আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন বন বিভাগের হড্ডা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাবিত মাহমুদ।

এর আগে গতকাল বুধবার বিকেলে খুলনার নলিয়ান কোস্টগার্ডের সদস্যরা সুন্দরবনের শিবসা নদীসংলগ্ন মরা লক্ষ্মী খাল এলাকায় অভিযান চালিয়ে ওই পাঁচজনকে আটক করে। পরে তাঁদের বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। ওই ঘটনায় বন আইনে তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD