সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:১৫ অপরাহ্ন

দুপুরে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বিএনপির বৈঠক

দুপুরে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বিএনপির বৈঠক

বাংলাদেশে সফররত জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে আজ দুপুরে বৈঠক করবে বিএনপি। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির প্রতিনিধিরা বৈঠকে অংশ নেবেন।

আজ শনিবার (১৫ মার্চ) দুপুর ১টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

গতকাল শুক্রবার এসব তথ্য জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি বলেন, আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের প্রতিনিধিরা অংশ নেবেন।

এর আগে বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেল ৫টায় জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস চারদিনের সফরে ঢাকা পৌঁছান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD