শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন

একা কোনো দলের পক্ষে দেশ গড়া সম্ভব নয়: জামায়াত আমির

একা কোনো দলের পক্ষে দেশ গড়া সম্ভব নয়: জামায়াত আমির

একা কোনো দলের পক্ষে দেশ গড়া সম্ভব নয়: জামায়াত আমির

ডেক্স রিপোর্ট::

একা কোনো দলের পক্ষে সরকারের মাধ্যমে দেশ গড়ে তোলা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ঢাকা-১৫ আসনের নির্বাচনী প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, জামায়াতে ইসলামী জন্মের পর থেকে একাধিকবার নিষিদ্ধ হয়েছে। নিষিদ্ধ হওয়ার ফলে দলটি কখনো থেমে থাকেনি।

দলের হাল যারা ধরেছিলেন, তারা এখন কেউ দুনিয়ায় নেই। কেউ স্বাভাবিকভাবে ইন্তেকাল করেছেন, আবার কেউ জুলুমের শিকার হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আজকের এই আবেগঘন মুহূর্তে আমি তাদের কলিজার সবটুকু উজাড় করে স্মরণ করছি। আল্লাহ যেন তাদের উত্তম প্রতিদান দেন।
তিনি আরও বলেন, আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি ’৪৭-এ যারা আমাদের আজাদির জন্য লড়েছিলেন এবং আজাদি এনেছিলেন। আর ’৭১-এ যারা জীবন বাজি রেখে লড়াই করেছেন, শাহাদাত বরণ করেছেন কিংবা এখনও জীবিত আছেন, তাদের প্রতিও শ্রদ্ধা জানাই। আমার পাশেই একজন বীর মুক্তিযোদ্ধা আছেন। অনেকেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন।

আল্লাহ যেন তাদের উত্তম প্রতিদান দেন। আর যারা বেঁচে আছেন, তারা যেন জাতির খেদমতে জীবনের শেষটুকু উজাড় করে দিতে পারেন।”জামায়াত আমির বলেন, ইতোমধ্যে আপনারা হয়তো কিছুটা অনুভব করতে পেরেছেন, সারা দেশে নির্বাচনের প্রাথমিক ফলাফল আসতে শুরু করেছে। আমাদের ধারণা, রাত ১১টা নাগাদ এটি একটি স্পষ্ট রূপ নিতে পারে। এখনই অগ্রিম কিছু বলা আমাদের জন্য সমীচীন নয়।

দুপুরে অনেকেই প্রশ্ন করেছিলেন, আপনারা কতটি আসন প্রত্যাশা করেন। আমরা বলেছিলাম, মহান আল্লাহর ওপর আমাদের ভরসা আছে এবং জনগণের ওপর আমাদের আস্থা আছে। আমরা আশা করি, জনগণ সঠিক সিদ্ধান্ত ব্যালটের মাধ্যমে জানাবেন। প্রাথমিক যে ফলাফল আসতে শুরু করেছে, তাতে সেরকম একটি আভাস পাওয়া যাচ্ছে। তবে আমাদের আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে।ডা. শফিকুর রহমান বলেন, দেশ ভালো থাকলে আমরা সবাই ভালো থাকব। দেশ ভালো না থাকলে আমরা কেউই ভালো থাকতে পারব না। একা কোনো দলের পক্ষে সরকারের মাধ্যমে দেশ গড়ে তোলা সম্ভব নয়। সমাজের সব অংশের অংশীদারিত্ব প্রয়োজন। সমাজের দুটি গুরুত্বপূর্ণ অংশ, রাজনীতিবিদ ও সংবাদমাধ্যম। তাদের চারটি চোখ দিয়ে সমাজকে দেখতে হবে। তাহলে কোনো কিছু বাদ পড়বে না এবং সমাজের পূর্ণাঙ্গ চিত্র উঠে আসবে। আমরা ইনশাআল্লাহ দেশের জন্য একসঙ্গে কাজ করব।

তিনি দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, নির্বাচনকে সামনে রেখে অনেক আতঙ্ক ছড়ানো হয়েছিল। কিন্তু সবকিছুর পরেও নির্বাচন সম্পন্ন হয়েছে, আলহামদুলিল্লাহ। জনগণ যেভাবে নির্বাচনে অংশগ্রহণ করেছেন, তার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD