রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন

ধানের শীষের বিজয়কে ঘিরে বাবুগঞ্জে মসজিদে-মসজিদে দোয়া

ধানের শীষের বিজয়কে ঘিরে বাবুগঞ্জে মসজিদে-মসজিদে দোয়া

ধানের শীষের বিজয়কে ঘিরে
বাবুগঞ্জে মসজিদে-মসজিদে দোয়া
শফিকুল ইসলাম, বাবুগঞ্জ //
একক সংখ্যা গরিষ্ঠতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকের বিজয় লাভ করায় উৎসব পালন না করে মসজিদে-মসজিদে দোয়া ও মিলাদের আয়োজন করেছেন বাবুগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বাদ জুম্মা দেহেরগতি চাঁদপাশা, মাধবপাশা, রহমতপুর কেদারপুর, জাহাঙ্গীরনগর ইউনিয়নে সকল জামে মসজিদ ও রহমতপুর সিরাতুল মোস্তাকিম হাফিজিয়া মাদ্রাসায় ও এতিমখানায়
বরিশাল–৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনে এমপি এডভোকেট জয়নুল আবেদীনের নির্দেশনায় এই মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
এসময় মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা সহ নব নির্বাচিত  প্রধান মন্ত্রী তারেক রহমানের ও
বরিশাল ৩ আসনের নবনির্বাচিত এমপি এডভোকেট জয়নুল আবেদীনের সুস্বাস্থ্য কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।
এসময় দেহেরগতি ইউনিয়ন বিএনপি’র সভাপতি এ বি মোস্তাফিজুর রহমান ফারুক তা নিজ এলাকার জামে মসজিদে অংশগ্রহণ করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD