বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে টানা দ্বিতীয় জয়ে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করল ইংল্যান্ড। পাল্লেকেলেতে অনুষ্ঠিত ম্যাচে ১৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তানকে ২ উইকেটে হারিয়েছে তারা। ম্যাচে নির্ধারিত ২০ ওভারে পাকিস্তান তোলে ১৬৪ রান, জবাবে ৫ বল হাতে রেখেই জয় তুলে নেয় ইংলিশরা।
রান তাড়ায় নেমে শুরুতেই ধাক্কা খায় ইংল্যান্ড।
ইংল্যান্ডের হয়ে লিয়াম ডসন নেন তিন উইকেট। জোফরা আর্চার ও জেমি ওভারটন শিকার করেন দুটি করে উইকেট।
টানা দুই জয়ে আত্মবিশ্বাসী ইংল্যান্ড এখন সেমিফাইনালের অপেক্ষায়। অন্যদিকে, পাকিস্তানের সামনে সমীকরণ কঠিন হয়ে উঠেছে।
এই জয়ে দুই ম্যাচ থেকে ইংল্যান্ডের পয়েন্ট দাঁড়াল ৪। ফলে গ্রুপের বাকি দলগুলোর পক্ষে আর তাদের টপকানো সম্ভব নয়। পাকিস্তানের ঝুলিতে দুই ম্যাচে মাত্র ১ পয়েন্ট, শেষ ম্যাচ জিতলেও তাদের সর্বোচ্চ ৩ পয়েন্ট হবে। অন্যদিকে নিউজিল্যান্ডের সংগ্রহ ১ এবং শ্রীলঙ্কা এখনো পয়েন্টশূন্য। তারা একে অপরের মুখোমুখি হওয়ায় সমীকরণে ইংল্যান্ডের অবস্থান অটুট থাকছে।