মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন

নগরীতে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

নগরীতে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস.এম অজিয়র রহমানের নির্দেশনায় ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বংশ বিস্তার রোধে বরিশাল নগরীতে পৃথক দুটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।এ সময় নগরীর জর্ডন রোড এলাকায় নির্মাণাধীন ভবনের জমে থাকা পানিতে এডিস মশার লার্ভা পাওয়া যাওয়ায়। জর্ডন রোডের লায়লা ল্যান্ডমার্ককে ৫ হাজার টাকা এবং অন্য দুটি নির্মানাধীন ভবনের কেয়ারটেকার মোঃ মিজান ও সাইদুল ইসলাম কে ২ হাজার টাকা করে ৪ হাজার টাকা।সিটি কর্পোরেশন (স্থানীয় সরকার) আইন-২০০৯ এর ৯৩ ধারা অনুযায়ী মোট ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ও সুব্রত বিশ্বাস দাস।
প্রসিকিউশন অফিসার হিসেবে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের স্যানিটারি ইন্সপেক্টর সৈয়দ এনামুল হক। আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন মেট্রোপলিটন পুলিশের সদস্যরা। জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনস্বাস্থ্য রক্ষা ও ডেঙ্গু প্রতিরোধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে আমাদের জানিয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD