সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

কলাপাড়ায় ১৩ গ্রামের মানুষের ঈদ-উল-ফিতর উদযাপন 

কলাপাড়ায় ১৩ গ্রামের মানুষের ঈদ-উল-ফিতর উদযাপন 

কলাপাড়ায় ১৩ গ্রামের মানুষের ঈদ-উল-ফিতর উদযাপন
কলাপাড়ায় ১৩ গ্রামের মানুষের ঈদ-উল-ফিতর উদযাপন

জাকারিয়া জাহিদ , কুয়াকাটা(পটুয়াখালী)প্রতিনিধি   ঃ

পটুয়াখালীর   কলাপাড়ায় সৌদি আরবের সাথে মিল রেখে ১৩ গ্রামের ৫ হাজার মানুষ উদযাপন করছেন ঈদ-উল-ফিতর। বৃহস্পতিবার (১৩ মে)সকাল থেকে ঈদের আমেজ লক্ষ্য করা গেছে ১৩ গ্রামের এ পরিবারগুলোর শিশু-কিশোরসহ এসব মানুষের মাঝে। স্বাস্থ্যবিধি মেনে সকাল সাড়ে ৮ টায় কলাপাড়ার ধানখালী ইউনিয়নের উত্তর নিশানবাড়িয়া জাহাগিরিয়া শাহ্সূফি মমতাজিয়া দরবার শরীফ প্রাঙ্গনে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এছাড়াও কলাপাড়ার আরও ১২ টি গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, স্থানীয়ভাবে এরা চট্রগ্রামের এলাহাবাদ সুফিয়া ও চান টুপির অনুসারী হিসেবে পরিচিত। প্রতি বছর সৌদি আরবসহ বিশ্বের অন্যান্য দেশের মুসলমানদের সঙ্গে মিল রেখে আগাম ঈদ পালন করেন এ চান টুপির অনুসারীরা। প্রায় ১০০ বছর ধরে তারা আগাম ঈদ উদযাপন করে আসছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD