সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন

কলাপাড়ায় কেন্দ্রীয় যুবলীগ নেতার ঈদ উপহার বিতরণ

কলাপাড়ায় কেন্দ্রীয় যুবলীগ নেতার ঈদ উপহার বিতরণ

কলাপাড়ায় কেন্দ্রীয় যুবলীগ নেতার ঈদ উপহার বিতরণ
কলাপাড়ায় কেন্দ্রীয় যুবলীগ নেতার ঈদ উপহার বিতরণ

কুয়াকাটা(পটুয়াখালী)প্রতিনিধিঃ
পটুয়াখালীর কলাপাড়ায় অসহায় ও দুঃস্থ্যদের মধ্যে ঈদ উপহার বিতরণ করেছেন কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড.ড.শামিম আল সাইফুল সোহাগ। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত স্থানীয় প্রেসক্লাব চত্বর সহ বিভিন্ন পয়েন্ট তিনি ওইসব মানুষের হাতে এ উপহার সামগ্রী তুলে দেয়। প্রতি পরিবারকে ৪ প্যাকেট সেমাই,১ কেজি চিনি ও ২৫০ গুড়া দুধ দেয়া হয়েছে। ঈদ উপহার হাতে পেয়ে খুশি অসহায় ও দুঃস্থ্য পরিবার গুলো। এসময় উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাকির হোসেন,যুবলীগ নেতা যুবরাজ,সোহাগ হালাদার, মিজানুর রহমানসহ যুবলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড.ড.শামিম আল সাইফুল সোহাগ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারন সম্পাদক আলহাজ্ব মো.মাইনুল হোসেন খান নিখিলথর পক্ষ থেকে অসহায় ও দুঃস্থ্যদের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। এ কার্যক্রম অব্যাহত রয়েছে বলে তিনি জানিয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD