মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন

দেশে সিনোফার্ম টিকা উৎপাদনের অনুমোদন

দেশে সিনোফার্ম টিকা উৎপাদনের অনুমোদন

দেশে সিনোফার্ম টিকা উৎপাদনের অনুমোদন
দেশে সিনোফার্ম টিকা উৎপাদনের অনুমোদন

ডেস্ক:

দেশে চীনের উদ্ভাবিত করোনাভাইরাসের টিকা ‘সিনোফার্ম’ উৎপাদনের জন্য ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসকে অনুমোদন প্রদান করা হয়েছে। রোববার ঔষধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। ঔষধ প্রশাসন অধিদফতর জানায়, চলতি মাস থেকে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস দেশে চীনের উদ্ভাবিত করোনাভাইরাসের টিকা ‘সিনোফার্ম’ উৎপাদন শুরু করতে পারবে। এদিকে চীনের উদ্ভাবিত করোনাভাইরাসের টিকা ‘সিনোফার্ম’ উৎপাদনের জন্য ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসকে অনুমোদন দেয়ার বিষয়ে সোমবার সকাল ১১ টায় বিস্তারিত জানাবে ঔষধ প্রশাসন অধিদফতর। এর আগে বুধবার চীনের উপহার হিসেবে পাঠানো সিনোফার্মের টিকা ৫ লাখ টিকা পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এবং স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের কাছে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় হস্তান্তর করেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD