সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:০৯ অপরাহ্ন

কানাডায় পাঁচদিনে প্রায় ৫০০ মৃত্যু

কানাডায় পাঁচদিনে প্রায় ৫০০ মৃত্যু
কানাডায় পাঁচদিনে প্রায় ৫০০ মৃত্যু

কানাডায় কয়েকদিন ধরে বয়ে যাচ্ছে প্রচণ্ড তাপদাহ। এমন ভয়ঙ্কর তাপমাত্রা আগে কখনোই দেখেননি দেশটির বাসিন্দারা। এ সপ্তাহেই টানা তিনদিন সেখানকার সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ভেঙেছে। ভয়াবহ এই তাপদাহের মধ্যে দেশটির পশ্চিমাঞ্চলে গত পাঁচদিনে প্রায় ৫০০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ব্রিটিশ কলম্বিয়া (বিসি) প্রদেশের চিফ করোনার লিসা লাপয়েন্তে বুধবার বিকেলে জানিয়েছেন, তারা গত শুক্রবার থেকে বুধবার বিকেল পর্যন্ত অন্তত ৪৮৬ জনের মৃত্যুর খবর পেয়েছেন। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তিনি।

jagonews24

jagonews24

ভ্যানকুভার পুলিশ সার্জেন্ট স্টিভ অ্যাডিসন এক বিবৃতিতে বলেছেন, এসব মৃত্যুর অধিকাংশই তাপদাহের সঙ্গে সম্পর্কিত। আমরা এমন ঘটনা আগে কখনোই দেখিনি। এটি আমাদের মন ভেঙে দিয়েছে।

সূত্র: আল জাজিরা

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD