সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন

সা‌র্কেল এস‌পি, ও‌সিসহ ৬ জ‌নের বিরু‌দ্ধে মামলা

সা‌র্কেল এস‌পি, ও‌সিসহ ৬ জ‌নের বিরু‌দ্ধে মামলা

সা‌র্কেল এস‌পি, ও‌সিসহ ৬ জ‌নের বিরু‌দ্ধে মামলা
সা‌র্কেল এস‌পি, ও‌সিসহ ৬ জ‌নের বিরু‌দ্ধে মামলা

ব‌রিশাল:

ব‌রিশা‌লের উ‌জিরপুরে হত‌্যা মামলার এক নারী আসামী‌কে ‌রিমা‌ন্ডে যৌন ও শা‌রিরীক নির্যাত‌নের অ‌ভি‌যো‌গে সহকা‌রি পু‌লিশ সুপার (সা‌র্কেল এস‌পি) ও উ‌জিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি), প‌রিদর্শক (তদন্ত) সহ ৬ জ‌নের বিরু‌দ্ধে মামলা দা‌য়ের করা হ‌য়ে‌ছে। সোমবার (০৫ জুলাই) দিবাগত রা‌তে ‌বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন উ‌জিরপুর থানার প‌রিদর্শক (তদন্ত) মোঃ মোমিন উ‌দ্দিন। মামলায় বিবাদীরা হলো, সদ‌্য প্রত‌্যাহার হওয়া উ‌জিরপুর থানার ও‌সি জিয়াউল আহসান ও প‌রিদর্শক (তদন্ত) মাইনুল ইসলাম। এছাড়াও উ‌জিরপুর সার্কেলের সহকারি পু‌লিশ সুপার এবং অজ্ঞাত তিনজন‌কে বিবাদী করা হয় মামলায়। ম‌মিন উ‌দ্দিন জানান, আদাল‌তের নি‌র্দেশে ‌নির্যাতন ও হেফাজ‌তে মৃত‌্যু (নিবারন) আই‌নে নির্যাত‌নের শিকার ওই নারী আসামী মামলা‌য় বাদী হ‌য়ে‌ছেন। এ‌দি‌কে সোমবার সকা‌লে ব‌রিশাল রেঞ্জ ডিআই‌জি এসএম আক্তারুজ্জামান জানান, নারী আসামী‌কে রিমা‌ন্ডে নি‌য়ে  নির্যাত‌নের অ‌ভি‌যোগ ওঠায় উ‌জিরপুর থানার প‌রিদর্শক (তদন্ত) মাইনুল ইসলাম ও দা‌য়ি‌ত্বে অব‌হেলার কার‌ণে ও‌সি জিয়াউল আহসান‌কে প্রত‌্যাহার করা হ‌য়ে‌ছে। পাশাপা‌শি গ‌ঠিত তদন্ত ক‌মি‌টির প্র‌তি‌বেদ‌নের ওপর ভিত্তি ক‌রে তা‌দের বিরু‌দ্ধে বিভাগীয় মামলা হ‌বে।উ‌ল্লেখ্য, গত ২৬ জুন বরিশালের উজিরপুর উপজেলার জামবাড়ি এলাকা থেকে বাসুদেব চক্রবর্তী নামে এক ব্যক্তির মৃত দেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার ভাই বরুন চক্রবর্তী ওইদিনই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় আসামী করা হয় এক নারীকে। দা‌য়ের হওয়া মামলার আসামী হিসেবে  ওইদিন সেই নারীকে গ্রেফতার করে পুলিশ। থানা পুলিশের ৫ দিনের রিমান্ডের আবেদনের প্রেক্ষিতে গত ৩০ জুন বরিশালের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উজিরপুর আমলী আদালত নারী আসামীর ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে গত ২ জুলাই ওই নারীকে আদালতে হাজির করে পুলিশ। এ সময় তাকে খুড়িয়ে হাটতে দেখে এর কারন জানতে চান আদালত। ওই নারী আদালতের কাছে তাকে শারীরিক এবং যৌন নির্যাতনের অভিযোগ করেন পুলিশের বিরুদ্ধে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD