সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

পদ্মা সেতুর মালামাল নিয়ে সাগরে জাহাজ ডুবি

পদ্মা সেতুর মালামাল নিয়ে সাগরে জাহাজ ডুবি

পদ্মা সেতুর মালামাল নিয়ে সাগরে জাহাজ ডুবি
পদ্মা সেতুর মালামাল নিয়ে সাগরে জাহাজ ডুবি

ডেস্ক:

পদ্মা সেতুর মালামাল নিয়ে নোয়াখালীর হাতিয়ার ভাসানচরে একটি পণ্যবাহী জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৩ জুলাই) সকালে এমভি হ্যাং গ্যাং-১ নামের ওই জাহাজটি সাগরে ডুবে যাওয়া অন্য একটি জাহাজের সঙ্গে ধাক্কা লাগায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের উপপরিচালক মো. সেলিম। তিনি বলেন, পদ্মা সেতুর পণ্যবাহী জাহাজটি ডুবন্ত অন্য একটি জাহাজের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়। এ সময় জাহাজের নাবিকরা মাছ ধরার ছোট নৌকায় উঠে প্রাণে রক্ষা পেয়েছেন। তিনি জানান, গত শনিবার এমভি ফুলতলা-১ নামে একটি জাহাজ সাগরে ডুবে যায়। ওই স্থান এড়িয়ে চলার জন্য লাল বয়া দেওয়া হয়েছিল। কিন্তু পদ্মা সেতুর জন্য লোহার পাইপ নিয়ে যাওয়া এমভি হ্যাং গ্যাং-১ নামের একটি জাহাজ সিগন্যাল না মেনে সেদিক দিয়ে যাচ্ছিল। এ সময় এমভি ফুলতলা-১ জাহাজের সঙ্গে ধাক্কা লেগে এটিও ডুবে যায়। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ সূত্র জানায়, ভাসানচর থেকে ১০ নটিক্যাল মাইল দক্ষিণে বঙ্গোপসাগরে পণ্যবাহী জাহাজটি দুর্ঘটনায় পড়েছে। জাহাজটিতে চট্টগ্রাম থেকে পদ্মা সেতুর জন্য মালামাল নেওয়া হচ্ছিল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD