সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন

কুয়াকাটার আলীপুরে এক গৃহবধূর আত্মহত্যা

কুয়াকাটার আলীপুরে এক গৃহবধূর আত্মহত্যা

কুয়াকাটার আলীপুরে এক গৃহবধূর আত্মহত্যা।
কুয়াকাটার আলীপুরে এক গৃহবধূর আত্মহত্যা।

কুয়াকাটা (পটুয়াখালী)প্রতিনিধিঃ
পটুয়াখালীর কলাপাড়ায় লাকি আক্তার (২০) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার (২৭ জুলাই) রাতে উপজেলার লতাচাপলী ইউনিয়নের আলিপুর বন্দরে এ ঘটনাটি ঘটেছে। ওই গৃহবধূ বাপের বাড়ির দোতলায় আড়ার সাথে গলায় ফাঁস দেয়। তাৎক্ষণিকভাবে পরিবারের লোকজন কুয়াকাটা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে  মৃত ঘোষণা করেন। মৃত গৃহবধূ আলীপুর আব্দুল হক মুন্সীর মেয়ে। পারিবারিক কলহের জের ধরে লাকি আক্তার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারে বলে পুলিশ প্রাথমিক ধারনা করেছেন।  পারিবারিক সূত্রে জানা গেছে, গত কোরবানির ঈদে সে বাবার বাড়ি আলিপুরে বেড়াতে আসে। এর পর থেকেই লাকি আক্তার চিন্তিত হয়ে পরেন। মঙ্গলবার(২৭ জুলাই) রাতে সে বাপের বাড়ির ঘরের দোতলায় আড়ার সাথে গলায় ফাঁস দেয়। প্রায় ৬/৭ মাস পূর্বে  উপজেলা নীলগঞ্জ ইউনিয়নের আক্কেলপুর গ্রামের মোকলেচ কাজীর ছেলে ফোরকানের সাথে পারিবারিক ভাবে বিবাহ হয়। বিবাহের পর থেকেই যৌতুক নিয়ে দুই পরিবারের মধ্যে সুসম্পর্ক ছিল না। মহিপুর থানার ওসি মো.মনিরুজ্জামান বলেন, লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD