সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:০৯ অপরাহ্ন

ঝালকাঠিতে ৪৪ কেন্দ্রে গণটিকাদান কার্যক্রম শুরু

ঝালকাঠিতে ৪৪ কেন্দ্রে গণটিকাদান কার্যক্রম শুরু

ঝালকাঠিতে ৪৪ কেন্দ্রে গণটিকাদান কার্যক্রম শুরু
ঝালকাঠিতে ৪৪ কেন্দ্রে গণটিকাদান কার্যক্রম শুরু

ঝালকাঠি:

ঝালকাঠিতে বৈরি আবহাওয়ার মধ্যে দুইটি পৌরসভা ও ৩২টি ইউনিয়নের মোট ৪৪টি কেন্দ্রে গণটিকাদান কার্যক্রম শুরু হয়েছে। শনিবার বেলা ১১টায় বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম বাদল টিকাদান কার্যক্রম পরিদর্শন করেন। বরিশাল রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান, বরিশাল স্বাস্থ্য বিভাগের পরিচালক বাসুদেব কুমার দাস ও ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী উপস্থিত ছিলেন। সকাল থেকে কেন্দ্রগুলোতে টিকা গ্রহণে আগ্রহীদের ভিড় ছিল। মুক্তিযোদ্ধা, বয়স্ক ও নারীদের অগ্রাধিকার ভিত্তিতে এ টিকাদান কর্মসূচি চলছে। একদিনে জেলায় মোট ২৩ হাজার ৬০০ জনকে চীনের তৈরি সিনোফার্মের এ ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে সকাল ৯টা থেকে কার্যক্রম শুরু হয়। এতে স্বাস্থ্য বিভাগের ৮৮ জন কর্মী এবং ১৩২ জন স্বেচ্ছাসেবী কাজ করছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD